সুনামগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণে একজনের যাবজ্জীবন কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় বাবুল মিয়া নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অনাদায়ে এক লক্ষ টাকা জরিমানার দণ্ড দিয়েছেন আদালত। আদায়পূর্বক এই জরিমানার টাকা ভিকটিমকে ক্ষতিপূরণ হিসাবে প্রদান করা হবে বলে রায়ে উল্লেখ করেন আদালত।
বুধবার (৬ অক্টোবর) বিকেল সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত বাবুল মিয়া (৪০) সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ার গাঁও গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালে ১ আগস্ট ঘটনার সময় ভিকটিমের বয়স আনুমানিক ছিল ১১ বছর। সে ঐ সময় কাইয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল। ঐ দিন রাত ১২টার সময় বাবুল কৌশলে ঘরের দরজা খুলে ভিকটিমের ঘরে ঢুকে মেয়েটির মুখ চেপে ধরে ধর্ষণ করে।
এ সময় মেয়েটির চিৎকারে তার বাবা মা ঘুম থেকে ওঠে আসামী বাবুলকে হাতেনাতে ধরে ফেলেন। ঘটনার জানাজানি হলে স্থানীয় ব্যক্তিরা সুষ্ঠু বিচারের আশ্বাস দেন পরে বিচার না পেয়ে ভিকটিমের অভিভাবক বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। পরে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় প্রদান করেন আদালত। এ রায়ে এ মেয়ের বাবা সহ আত্মীয় স্বজনরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন নান্টু রায় এবং আসামীপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন আব্দুল কাদির।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed