লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাইয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরবাইক আরোহী এক প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (৬ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ-লাখাই সড়কের বামৈ গ্রামের গ্রামীন টাওয়ার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সুপুম মিয়ার পুত্র সৌদী প্রবাসী শামীম আহমেদ (৩৫) মোটরসাইকেলযোগে হবিগঞ্জ-লাখাই সড়কের বামৈ গ্রামের পূর্বপাশের গ্রামীন টাওয়ার সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শামীম আহমেদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এসআই সাদ্দাম হোসেন। ঘাতক ট্রাকটি থানায় আটক রয়েছে। এর চালক পলাতক।
লাখাই থানার ওসি (তদন্ত) মহি উদ্দিন সুমন দুর্ঘটনায় প্রবাসী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed