পল্লবীর নিখোঁজ ৩ শিক্ষার্থীকে মিরপুর থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ তিন কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৬ অক্টোবর) সকালে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর কমান্ডিং অফিসার (সিও) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে বেড়িবাঁধ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। তিনজন একসঙ্গেই ঘর ছেড়েছিল, উদ্ধারের সময়ও তারা একসঙ্গে ছিল।
‘সামাজিক যোগাযোগমাধ্যম আর অপসংস্কৃতিতে’ আসক্ত হয়ে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে রাজধানীর পল্লবী থেকে ‘নিখোঁজ’ সেই তিন কলেজছাত্রী। অতিরিক্ত পারিবারিক বিধিনিষেধে বিরক্ত হয়ে উচ্চাভিলাষী জীবন-যাপনের উদ্দেশ্যে জাপানি ভাষা রপ্ত করে তারা। কক্সবাজার হয়ে নৌপথে জাপান যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এসব তথ্য জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নিজেদের ইমেইল, ফেসবুক আইডি ও মোবাইল ব্যবহার বন্ধ করে দেয়। পরিচয় গোপনের উদ্দেশ্যে ও পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করে নিজেদের চুল কাটে। নতুন সিম না কিনে কক্সবাজারের একটি হোটেল উঠে তারা শুধু ওয়াইফাই সংযোগ ব্যবহার করে। কক্সবাজারের সৈকত থেকে তাদের সব ছিনিয়ে নেওয়া হলে তারা ভয় পেয়ে রাজধানীতে ফেরে।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের থেকে ওই তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। তারা সবাই দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তারা পরস্পর বান্ধবী। বাসা থেকে বের হওয়ার সময় তারা নগদ টাকা, স্বর্ণালংকার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী সঙ্গে করে নিয়ে যায়। তারা মানবপাচারের শিকার বলে তাদের পরিবার অভিযোগ করে।
এ ঘটনায় শনিবার (২ অক্টোবর) পল্লবী থানায় মামলা করে নিখোঁজ এক ছাত্রীর পরিবার। মামলার চার আসামিকে গ্রেফতারও করে পুলিশ। তবে তাদের কাছ থেকে নিখোঁজের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ তিনজন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা আলাদা কলেজের শিক্ষার্থী হলেও একই এলাকায় বসবাস করতেন। তারা পরস্পর পূর্বপরিচিত।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed