Main Menu

নিরাপদ ডটকমের পরিচালক এ্যানি গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: ইকমার্স ভিত্তিক প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (৪ অক্টোবর) রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা এলাকা থেকে এ্যানিকে গ্রেপ্তার করা হয়।

আজাদ রহমান জানান, গ্রেপ্তারের পর ফারহানা আফরোজ এ্যানিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিআইডি জানায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর এ্যানির বিরুদ্ধে মামলাটি দায়ের হয়েছিল।

Share





Related News

Comments are Closed