লাফার্জহোলসিমের সুরমা প্ল্যান্ট পরিদর্শনে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ছাতকে অবস্থিত লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর সুরমা প্ল্যান্ট পরিদর্শণ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ।
গত ৩ অক্টোবর রোববার প্ল্যান্ট পরিদর্শণকালে রাস্ট্রদূতকে স্বয়ংসম্পূর্ণ এই সিমেন্ট প্ল্যান্টের উৎপাদন সুবিধা, গুণগত মান রক্ষা পদ্ধতি এবং উদ্ভাবনী সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।
এরপর তিনি সিমেন্ট প্ল্যান্ট, অ্যাগ্রিগেট প্ল্যান্ট, জিওসাইকেল ও কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টারের কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শণ শেষে সিমেন্ট প্ল্যান্টের সর্বাধুনিক প্রযুক্তি ও স্থানীয়দের জীবন মান উন্নয়নে কোম্পানির টেকসই উন্নয়ন প্রকল্পগুলোর ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ।
এসময় প্ল্যান্টে তাদের স্বাগত জানান কোম্পানির চীফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও মানবসম্পদ পরিচালক আসিফ ভূইয়া এবং হেড অব ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস ও সুরমা প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিং।
রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ এর সফল সঙ্গী ছিলেন কাউন্সিলর – হেড অব পলিটিক্যাল, ইকোনোমিক অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, থমাস বমগার্টনার।
লাফার্জহোলসিম বাংলাদেশ সুইজারল্যান্ডের হোলসিম ও স্পেনের সিমেন্টোস মলিন্স এর যৌথ উদ্যোগ।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed