সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে তৈয়বুর রহমান হত্যা মামলার আসামি লুৎফুর রহমানকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় মিজানুর রহমান (৩৭) নামের আরেকজনকে বেকসুর খালাস প্রদান করা হয়।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত লুৎফুর রহমান সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আদর্শগ্রামের মৃত কুদরত উল্লার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, গত ২০০৮ সালের ২২ ফেব্রুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের আদর্শগ্রাম এলাকায় তালতো ভাই লুৎফুর রহমানের হাতে খুন হন তৈয়বুর রহমান। এ ঘটনায় ওই রাতে নিহতের বোন সিতারুন বেগম বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ তদন্ত করে লুৎফুর রহমান ও মিজানুর রহমানকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করে। বাদী-বিবাদীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামি লুৎফুর রহমান দোষী সাব্যস্ত হওয়ায় আদালতের বিচারক তাকে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদন্ডে দণ্ডিত করেন। অপর আসামি মিজানুর রহমান দোষী সাব্যস্ত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়। মৃত্যুদণ্ড পাওয়া লুৎফুর রহমান পলাতক রয়েছেন।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed