দেশে করোনায় আরও ২৩ মৃত্যু, শনাক্ত ৬৯৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬১৪ জনে।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬৯৪ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৪৯৯ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ।
এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৭০৮ জন। মোট সুস্থ ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ৮ জন। এ সময় ঢাকায় ১৩, চট্টগ্রামে ৫ ও খুলনায় ২ মারা গেছেন। এছাড়া রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহে একজন করে মোট ৩ জন মারা গেছেন।
এর আগে সোমবার (৪ অক্টোবর) সারা দেশে করোনায় মারা যান ১৮ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ৭৯৪ জনের দেহে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
দেশের ১৪ জেলায় বন্যার শঙ্কা, কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে টানা ভারী বর্ষণ এবংRead More
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল ঘটিয়েছে সরকার। ডিআইজিRead More



Comments are Closed