জৈন্তাপুরে তফশীল ঘোষনার আগেই মাঠে প্রার্থীরা
মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচনের তফশীল ঘোষনা করার আগেই মাঠে ঘাটে প্রচার প্রচারণায় নেমেছেন সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থীরা।
উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সারাদেশে কেবল মাত্র ২য় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়েছে। ২য় দফায় জৈন্তাপুরের কোন ইউনিয়নের ভোট গ্রহণ হচ্ছে না। জৈন্তাপুর উপজেলায় ৩য় দফায় সম্ভাবনা রয়েছে ইউপি নির্বাচনের।
তফশীল ঘোষনার আগেই উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি মেম্বার, ১৮টি মহিলা মেম্বার ও ৬জন চেয়ারম্যান পদের বিপরীতে সম্ভাব্য প্রার্থীরা দোয়া ও সার্বিক সহযোগিতা পেতে নিজেদের কর্মী সমর্থকের পাল্লা ভারী করতে দৌড় ঝাঁপ শুরু করেছেন ভোটারদের ধারে ধারে। তাদের এমন কার্যক্রমের কারনে এলাকা জুড়ে বইছে ইউপি নির্বাচনের মাঝারী হাওয়া।
উপজেলার সবচেয়ে সব রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীরাও দলীয় মনোনয়ন প্রত্যাশার জন্য নেতাদের কাছে দৌড় ঝাঁপ শুরু করেছেন। দলের মনোনয়ন পাওয়া মানে নির্বাচনে একধাপ এগিয়ে যাওয়া। সেজন্য সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা দলের উচ্চ পর্যায়ের নেতা সহ কর্মী সমর্থক ও ভোটারদের কাছে দৌড় ঝাঁপ শুরু করেছেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থীরা ইতোমধ্যে হাট-বাজার, পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জ সহ গ্রামে গ্রামে নিজেদের পক্ষে ভোটারদের মন জয় করতে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কারন রাজনৈতিক পরিচয় না নিয়ে নিজের কর্মদক্ষতা ও সামাজিক কর্মকান্ডে খেলা ধুলায়, বিভিন্ন মসজিদে নামাজ আদায় করে মুসল্লীদের সাথে কুশল বিনিময়, মৃত ব্যক্তির জানাযায়, দূর্ঘটনায় আহত, কঠিন রোগে আক্রান্ত, পঙ্গু, হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজ-খবর নিতে পরিবারে যাচ্ছেন, ওয়ার্ড ভিত্তিক গনসংযোগ করছেন।
সর্বোপরি জৈন্তাপুরে ভোটের তফশীল ঘোষনার আগেই প্রার্থীরা প্রচার প্রচারণায় মুখরিত করে তুলছেন উপজেলার হাট-বাজার, মাঠ ও ময়দান।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed