Main Menu

১১ অক্টোবর খুলছে জাবির হল

বৈশাখী নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলছে আগামী ১১ অক্টোবর। তবে ক্লাস শুরু হবে ২১ অক্টোবর থেকে। শনিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘ন্যূনতম এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। আলাদা করে কোয়ারেন্টাইন পালন করতে হবে না। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।’

তিনি আরো বলেন, ‘অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই ক্লাস হবে। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করে তোলা হবে।’

এর আগে গত ২৯ সেপ্টেম্বরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ ২১ অক্টোবর থেকে হল খোলার সুপারিশ করে। তবে পরবর্তীতে তা প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের নেতা কর্মীরা।

তার প্রেক্ষিতে ২ অক্টোবর সকালে শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ অক্টোবরের মধ্যে হল খোলার জোর দাবি জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে ক্লাস শুরুর তারিখ ঠিক রেখে হল খোলার তারিখ এগিয়ে আনে সিন্ডিকেট।

Share





Related News

Comments are Closed