চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতে গেল ৪ মে. টন ইলিশ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে প্রথমবারের মতো ভারতের উত্তর ত্রিপুরায় দুই দিনে ৪ মে.টন ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে। প্রায় তিন বছর এ স্থল শুল্ক স্টেশন দিয়ে মাছ রপ্তানি বন্ধ থাকার পর ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে আবার মাছ রপ্তানি শুরু হলো।
চাতলাপুর শুল্ক স্টেশনের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সমকালকে এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ও শুক্রবার ৪ মে. টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভারতে ৪ হাজার ৬০০ মে. টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এসব চালান রপ্তানি করা হচ্ছে বলে জানান তিনি।
আমদানি ও রপ্তানিকারক এবং ক্লিয়ারিং এজেন্ট শাহজাহান এন্টারপ্রাইজের মালিক সোহেল রানা চৌধুরী জানান, তাঁর মাধ্যমে গত ২ দিনে প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলার করে ৪০ হাজার ডলারের বিনিময়ে ৪ হাজার কেজি ইলিশ ত্রিপুরায় পাঠানো হয়েছে। উত্তর ত্রিপুরার কৈলাশহরের মনিকা এন্টারপ্রাইজ এসব বাংলাদেশি ইলিশ মাছ গ্রহণ করে।
সোহেল রানা চৌধুরী আরও জানান, ৪ অক্টোবর থেকে দেশে ইলিশ মাছ ধরা বন্ধ। এ নিষেধাজ্ঞা শেষ হলে এ পথে আরও ইলিশ মাছ রপ্তানি করা হবে। তিনি আরো জানান, গত দুই দিনে বাংলাদেশি তিনটি প্রতিষ্ঠান ভারতের উত্তর ত্রিপুরার কৈলাশহরে চার হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করে।
গত বৃৃহস্পতিবার এ পথে আরিফ ট্রেডিং ও জারা এন্টারপ্রাইজ দুই হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করে। শুক্রবার দুপুরে ঢাকার বিডিএস করপোরেশন কৈলাশহরে দুই হাজার কেজি ইলিশ মাছ রপ্তানি করে।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল মামুন দুই দিনে চার হাজার কেজি ইলিশ মাছ রপ্তানির সত্যতা নিশ্চিত করেন।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed