Main Menu

হজরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ ও দুআ

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাস থেকে সারাবিশ্বের মানুষ মুক্তি পেতে ও সকলের সুস্থতা কামনা করে হযরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ ও দুআ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে এ মিলাদ ও দুআ অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দুআ মাহফিলে উপস্থিত ছিলেন হজরত শাহজালাল মাজারের মোতোয়াল্লি ফতেউল্লা আল আমান, হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, সিনিয়র সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সহসাধারণ সম্পাদক কাজী নুরুল আলম চৌধুরী, আব্দুল হক শিকদার, পরিষদের দক্ষিণ সুরমা থানার সভাপতি হারুন চিস্তি, মধুশহীদ মাজারের খাদেম মো. আরিফুর রহমান, মো. ইউসুফ, মধুমিয়া বিশ্বনাথ, সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, লাক্কাতুড়া লাকড়ি ভাঙ্গা টিলার খেদমতকারী মো. জয়নাল আবেদীন, আইনুল, রিমন আহমদ প্রমুখ।

দুআ ও মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ কারি মো. নিজাম উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুল আজিজ ধনপুরী। বিজ্ঞপ্তি

 

 

Share





Related News

Comments are Closed