সাগরে লঘুচাপ, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বৈশাখী নিউজ ডেস্ক: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে এবং ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বাতাসের গতিবেগ কিছুটা বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত ৪২.৬ মিলিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস।
এর আগে সোমবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে।
উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পটুয়াখালীর পায়রা বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।
ইতোমধ্যে কয়েকশ’ ট্রলার মহিপুর আলীপুর মৎস্য কেন্দ্রে শিববাড়িয়ার নদীর দুই ধারে আশ্রয় নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
Related News
বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবারRead More
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More



Comments are Closed