রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৬ যাত্রী নিহত
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় ছোট্ট একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয় জন নিহতের ঘটনা ঘটেছে। দেশটির জরুরি সেবা মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
জানা যায়, আন্তনভ এএন-২৬ বিমানটি রাশিয়ার পূর্বাঞ্চলে গতকাল বুধবার বিধ্বস্ত হয়েছিল। বিমান বিধ্বস্তের জায়গাটি খাবারভসক শহর থেকে ৩৮ কিলোমিটার দূরে।
রুশ বার্তা সংস্থা তাস জানায়, রাশিয়ার বিমানবন্দরগুলোর প্রযুক্তিগত সমস্যা দেখভাল করা একটি প্রতিষ্ঠান বিধ্বস্ত হওয়া বিমানটির মালিক।
প্রায় ৪২ বছরের পুরনো বিমানটি বুধবার রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে তা বিধ্বস্ত হয়।
জরুরি সেবা মন্ত্রণালয় আরও জানায়, তারা বৃহস্পতিবার বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। উঁচু এলাকায় বিধ্বস্ত হয়েছিল বিমানটি।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘দুর্ভাগ্যবশত বিধ্বস্তের কারণে কেউ বেঁচে নেই।’ এতে ৬ জন অবস্থান করছিলেন।
এদিকে এর আগে রাশিয়ায় পার্ম স্টেট ইউনিভার্সিটির একটি ভবনে অজ্ঞাত ব্যক্তির গুলিতে আটজন নিহত হয়েছেন।
আরবিকে নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, সোমবার (২০ সেপ্টেম্বর) ওই হামলায় তিন জন নিহত হন। তবে টেলিগ্রাফ চ্যানেল ১১২ এর তথ্য অনুযায়ী, হামলায় পাঁচজন নিহত হয়েছেন। পরে তদন্তকারী দল জানায়, হামলায় আটজন নিহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন, হামলাকারীকে আটক করা হয়েছে।
বার্তাসংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, অজ্ঞাত ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
আইএন টিভি চ্যানেলের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে জানালা দিয়ে লোকেরা লাফিয়ে পড়ছিল।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইউনিভার্সিটির পেজে জানিয়েছে, পাঠদান ও অফিস চলাকালে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। ফলে পাঠদান বাতিল করা হয়েছে।
Related News
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More
ইয়েমেনে অস্ত্রবাহী বিমান বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিকRead More



Comments are Closed