লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি স্কুল শিক্ষিকা খুন
প্রবাস ডেস্ক: যুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনে বন্ধুর সাথে দেখা করতে গিয়ে খুন হয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি এক স্কুল শিক্ষিকা। তার নাম সাবিনা নেসা। বয়স ২৮ বছর।
গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) তিনি খুন হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এ নিয়ে দেশটিতে চলছে ব্যাপক তোলপাড় ও সমালোচনা।
জানা গেছে, সাবিনা তার বাসা থেকে মাত্র ৫ মিনিট দূরুত্বের একটি পানশালায় যাচ্ছিলেন। যাওয়ার পথে তাকে একটি পার্কের ভেতর দিয়ে যেতে হয়েছে। সেখানেই মূলত তাকে খুন করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের অনলাইনে প্রধান প্রতিবেদন হিসেবে ব্রিটেনে বাংলাদেশি তরুণীর এই হত্যাকাণ্ডের খবর প্রকাশ করেছে। সিএনএন জানিয়েছে, ব্রিটেনে নারী এবং তরুণীদের প্রতি সহিংসতার যে মহামারি চলছে, তাতে এই হত্যাকাণ্ড হৈ চৈ ফেলে দিয়েছে।
এদিকে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলেছে, গত শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ লন্ডনের বাসা থেকে বেরিয়ে যান সাবিনা নেসা। দেশটির গোয়েন্দাদের ধারণা, সাবিনা তার বাসা থেকে বেরিয়ে ক্যাটর পার্কের ভেতর দিয়ে পেগলার স্কয়ারের দিকে একটি পানশালার উদ্দেশে হাঁটছিলেন।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, পার্কের ভেতর দিয়ে যাওয়ার সময় তিনি খুন হয়ে থাকতে পারেন। আগের দিন রাতে বাসা থেকে বেরিয়ে গেলেও তার মরদেহ পাশের একটি কমিউনিটি সেন্টারের কাছে পাওয়া যায় গত শুক্রবার সকালে।
সাবিনা নেসার চাচাত ভাই জুবেল আহমেদ বিভিন্ন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় আমাদের পুরো পরিবার শোকে স্তব্ধ। তার মৃত্যুর খবর পরিবারকে বিধ্বস্ত করে ফেলেছে।
ব্রিটিশ-বাংলাদেশি এই তরুণী দক্ষিণপূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সেখানকার সবচেয়ে নম্র ছিলেন তিনি।
জুবেল বলেন, কীভাবে তাকে কেউ হত্যা করতে পারে আমি বুঝতে পারছি না। এটা আমাদের পরিবারের জন্য অনেক বড় ধরনের ক্ষতি।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed