শুক্রবার বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়
বৈশাখী নিউজ ডেস্ক: সংস্কার কাজের জন্য শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সিলেটের বেশ কয়েকটি এলাকায় দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর আওতাধীন কিছু এলাকায় উন্নয়নকাজের জন্য বন্ধ রাখা হবে বিদ্যুত সরবরাহ।
এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সুনামগঞ্জ রোডে কুমারগাঁও গ্রিড থেকে মদিনা মার্কেট পয়েন্ট পর্যন্ত ৩৩ কেভি লাইন নির্মাণকাজ, ১১ কেভি লাইনের তার পরিবর্তন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের মেরামত কাজের জন্য ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে, সেগুলো হলো- বিশ্ববিদ্যালয় ফিডারের কুমারগাঁও, বিজিবি ক্যাম্প, পার্ক ভিউ আবাসিক এলাকা, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ী রোড, গ্রিন সিটি, হাওলাদারপাড়া, ব্রাহ্মণশাসন, সতীশ চন্দ্র স্মরণী রোড, সৎ সঙ্গ বিহার, বিজিবি স্কুল সংলগ্ন আংশিক, ওসমানী মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও হোস্টেল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed