ছাতকে ব্যবসায়ী আখলাদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আখলাদ মিয়া (৩৫) হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিলেট ও ছাতক এলাকায় অভিযান চালিয়ে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে জগন্নাথপুর সার্কেল শুভাশিষ ধরের নেতৃত্বে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন, এসআই হাবিবুর রহমান পিপিএম, এসআই মহিম উদ্দিন, এসআই আনোয়ার হোসেনসহ ৫ সদস্যের একটিদল পৃথক অভিযান চালিয়ে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
অভিযানে সিলেট নগরের লালবাজারের দিরাই রেস্ট হাউজ থেকে গোপন সংবাদের ভিত্তিতে আবু সুফিয়ান সোহাগ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদের গাও ইউপির গোবিন্দগঞ্জনগর গ্রামের ফজলু মিয়ার ছেলে আবু সুফিয়ান সোহাগ (২৬) ও একই ইউপির দীঘলীচাকলপাড়া গ্রামের আশরাফুল হকের ছেলে আলিম উদ্দিন (২৮)। তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, ছাতকের গোবিন্দগঞ্জের হোছন সুপার মার্কেটের সামনে মামা ভাগিনা নামে খোলাবাজারে মুদি মালামালের ব্যবসা করতেন আখলাক। গত রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে বাড়ী ফেরার পথে দূর্বৃক্তরা তাকে কুপিয়ে হত্যা করে ধান ক্ষেতের জমিতে ফেলে যায়।
ঘটনার পর গত ২১ সেপ্টেস্বর মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের মোল্লাআতা গ্রামের নিহত আখলাদের বড় ভাই আশিক মিয়া বাদী হয়ে অজ্ঞতনামা আসামী করে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন।
এলাকাবাসি জানান, ব্যবসায়ী আখলাদকে পূর্ব পরিকল্পিত ভাবে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ধান ক্ষেতে রেখে পালিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার উপ-পরিদর্শক মো.মহিম উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
এব্যাপারে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত ২ আসামীকে বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed