বানিয়াচংয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বানিয়াচংয়ের একটি খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলার ৯নম্বর পুকড়া ইউনিয়নের রত্না নদীর পাশে টেটোয়ার খালের পানি থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
বানিয়াচং থানা পুলিশ সূত্রে জানা যায়, লাশের গায়ে পচন ধরার কারণে নারী নাকি পুরুষ শনাক্ত করা যাচ্ছে না। বয়সও শনাক্ত করা যাচ্ছে না। থানা পুলিশের ধারণা, ১০/১২ দিন আগে লোকটি মারা গেছে অথবা হত্যা করা হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এসেছি। লাশের গায়ে পচন ধরার কারণে পরিচয় মেলানো যাচ্ছে না। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed