ছাতকে অপহৃত শিশু ঢাকা থেকে উদ্ধার, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে অপহরণের ৩দিন পর অপহৃত শিশু ইয়াছিন আহমদ (১০) কে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় শিশু অপহরণের সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করে পুলিশ। ইয়াছিন আহমদ ছাতক শহরের বাজনামহল এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ইসলাম উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে পার্শ্ববর্তি লেবারপাড়া এলাকার তোতন মিয়ার ছেলে অটোরিক্সা চালক সেলিম মিয়া ও তার আত্মীয় সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের চাতলপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে লায়েক মিয়া। কিছুক্ষন অবস্থানের পর ফিরে যাওয়ার সময় শিশু ইয়াছিন আহমদকে কৌশলে অপরহণ করে তারা। শিশু ইয়াছিনকে নিয়ে জেলার বিশম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ এবং ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করে পরিবারের কাছে মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে শিশু ইয়াছিনকে উদ্ধার করে পুলিশ। এসময় অপহরণে জড়িত সন্দেহে সেলিম মিয়া ও লায়েক মিয়ার বোন কাকলীকে আটক করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, আদালতের মাধ্যমে শিশুটিতে তার মা-বাবার কাছে হস্থান্তর করা হবে।
Related News
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More



Comments are Closed