Main Menu

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, বিদ্যুৎ প্রকৌশলী গ্রেপ্তার

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে বিয়ের প্রলোভনে ষোল বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শরীফুল ইসলাম নামের এক বিদ্যুৎ প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্ববর) তাকে আদালতের মাধ্যমে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত শরীফুল ইসলাম (৩৫) নির্মানাধীণ তাপ বিদ্যুৎ কেন্দ্রের আউট প্রসেসিং প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ঢাকার গাজীপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের পিটি পাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, শরীফুল ইসলাম মংলার বসুন্ধরা সিমেন্ট কারখানায় চাকুরী করার সুবাদে মংলার রামপাল এলাকার আকরাম আলীর বড় মেয়ে আকলিমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০২০ সালের মাঝামাঝির দিকে আকরাম আলীর স্ত্রী সাহিদা বেগম তার দুই কন্যা আকলিমা ও মুসলিমুন্নাহারকে নিয়ে ঢাকার সাইন বোর্ড এলাকার একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। অন্যদিকে গতবছর শরীফুল তালতলীর নির্মানাধীণ তাপ বিদ্যুৎ কেন্দ্রের আউট প্রসেসিং প্রকৌশলী হিসেবে কাজ করেন। শরীফুল আকলিমার মাধ্যমে তার ছোটবোন মুসলিমুন্নাহারের সাথে নতুন সম্পর্ক গড়ে তোলে। সে তালতলী বন্দরে কবরস্থান রোডে একটি পাকা বাসা ভাড়া নিয়ে মুসলিমুন্নাহারকে বিয়ের প্রলোভন দিয়ে প্রায় ১ সপ্তাহ আগে নিয়ে আসে এবং সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। মুসলিমুন্নাহার বিয়ের জন্য বার বার বললেও শরীফ টালবাহানা করে। ভুক্তভোগী ওই কিশোরী ঘটনাটি গোপনে পাশের বাসায় বললে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সংবাদকর্মীদের জানান। তারা ঘটনার সত্যতা জেনে তালতলী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে ২০ সেপ্টেম্বর সোমবার রাতে তালতলী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

তালতলী থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

 

Share





Related News

Comments are Closed