Main Menu

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১দিন পর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে রত্না নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে নদীর সুনামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রজিত কুমার দাশ।

তিনি জানান, উদ্ধার হওয়া যুবকের নাম মোশারফ চৌধুরী। তিনি উপজেলার প্রতাপপুর গ্রামের আব্দুর রহমান চৌধুরীর ছেলে।

এরআগে রোববার সকাল ৯টার দিকে বাড়ির পাশের রত্না নদীতে একটি নৌকা নিয়ে মাছ ধরতে যান মোশারফ। মাছ ধরার এক পর্যায়ে তিনি নৌকা থেকে পড়ে তলিয়ে যান।

স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রোববার তাকে না পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করা হয়।

সোমবার দুপুরে নিখোঁজ হওয়া স্থানের প্রায় দেড় কিলোমিটার দূরে নদীর সুনামপুর এলাকায় তার লাশ ভেসে উঠে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

 

Share





Related News

Comments are Closed