রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় পার্ম স্টেট ইউনিভার্সিটির একটি ভবনে অজ্ঞাত ব্যক্তির গুলিতে আটজন নিহত হয়েছেন।
আরবিকে নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, সোমবার (২০ সেপ্টেম্বর) ওই হামলায় তিনজন নিহত হয়েছেন। তবে টেলিগ্রাফ চ্যানেল ১১২ এর তথ্য অনুযায়ী, হামলায় পাঁচজন নিহত হয়েছেন। পরে তদন্তকারী দল জানায়, হামলায় আটজন নিহত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন, হামলাকারীকে আটক করা হয়েছে।
বার্তাসংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, অজ্ঞাত ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
আইএন টিভি চ্যানেলের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে জানালা দিয়ে লোকেরা লাফিয়ে পড়ছিল।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইউনিভার্সিটির পেজে জানিয়েছে, পাঠদান ও অফিস চলাকালে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। ফলে পাঠদান বাতিল করা হয়েছে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed