সিলেটে করোনায় আরো ১জনের মৃত্যু, শনাক্ত ৩৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ জনে।
এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৬ জনের দেহে। আর এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ২৮৩ জন।
সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৬ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ৩৬ জনের মধ্যে ১৩ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ২ জন সুনামগঞ্জের, হবিগঞ্জের ৭ জন এবং মৌলভীবাজার জেলার ৪ জন রয়েছেন।
এপর্যন্ত বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ২৮৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৪০৮ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২২০ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬০৬ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ৪৯ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে মৌলভীবাজার জেলার ১৫ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৫৩ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৯০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১৭৮ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৮ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৪ জন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed