কমলগঞ্জে শিশুধর্ষণ চেষ্টাকারী পুলিশের হাতে আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মদনমোহনপুর চা বাগানে চার বছরের শিশুধর্ষণের চেষ্টাকারী মোহনলাল ভর (৩৫)-কে দীর্ঘ আড়াই মাস পলাতক থাকার পর কমলগঞ্জ থানার পুলিশ মাধবপুর চা বাগানের দক্ষিণ লাইন এলাকা থেকে আটক করেছে।
আটক মোহনলালকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সে মাধবপুর চা বাগানের মৃত সীতারাম ভরের ছেলে।
জানা যায়, মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের লছমিপাড়া শ্রমিক লাইনে মা বাবার অনুপস্থিতিতে ঘর ফাঁকা পেয়ে গত ১ জুলাই দুপুরে মাধবপুর চা বাগান এলাকার মোহনলাল ঘরে প্রবেশ করে ৪ বছরের এক শিশুকে চকলেট দিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার পর থেকেই মোহনলাল আত্মগোপন করেছিল।
এ ঘটনায় শিশুটির পিতা দীপক রিকিয়াশন ঘটনার পর দিন ২ জুলাই দুপুরে মোহনলাল ভরকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
কমলগঞ্জ থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ আসামীকে আটকের জন্য তৎপরতা শুরু করে। অবশেষে প্রায় আড়াই মাস পর মোহনলাল তার বাড়িতে ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম এর নেতৃত্বে এএসআই সিরাজুল ইসলাম শুক্রবার সকাল ১০ টায় মাধবপুর চা বাগান থেকে আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম মোহনলাল ভরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed