গোপন বৈঠক থেকে জামায়াতের ১০ নারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: নাশকতাসহ সরকারবিরোধী ষড়যন্ত্রের জন্য জড়ো হওয়া জামায়াতের ১০ নারী নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
এ সময় তাদের কাছে পাওয়া গেছে ৩৩টি জিহাদি বই। তারা সবাই জামায়াত ইসলামীর রুকনসহ বিভিন্ন পর্যায়ের নেত্রী।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হুসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার শফির বাঁশতলা এলাকার আব্দুল জলিলের বাড়িতে নাশকতার উদ্দেশে জামায়াতের কিছু নেতাকর্মী বৈঠক করছে। এমন গোপন সংবাদের বিত্তিতে সদর থানার তদন্ত কর্মকর্তা বাবুল আক্তারে নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে এই ১০ নারীকে হাতেনাতে আটক করে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-সদর উপজেলার আলীপুর গ্রামের মাজেদা খাতুন (৪৫), ফিরোজা বেগম (৫৫), মর্জিনা খাতুন (৫০), ফরিদা খাতুন (৪৫), রাজিয়া খাতুন (৩৫), রাফিজা খাতুন (৪৫), বিউটি খাতুন (৪৫), বাঁশদহা গ্রামের খাদিজা পারভিন (৪০), সুলতানপুরের চায়না পারভিন (৩৫) ও বাগেরহাট জেলার আনোয়ারা বেগম (৫৮)।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed