Main Menu

নেত্রকোণায় ভুক্তভোগী ১২টি পরিবারের সংবাদ সম্মেলন

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান আকন্দ এবং বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কর্তৃক ১২টি পরিবারের কাছে ১২ লক্ষ টাকা চাঁদা দাবী এবং অন্যায় ভাবে ভুক্তভোগীদের নিজস্ব দোকান ঘর তালাবদ্ধ করে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ১২টি পরিবার।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মনিরুজ্জামান খান।

এ সময় ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কাসেম, সাজ্জাদ খান, বাবুল, রুবেল খান, হৃদয় খানসহ ১২টি পরিবারের সদস্যবৃন্দ।

তাদের দাবি, তারা যেন নিরাপদে ঘর থেকে বের হতে পারেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারেন এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

Share





Related News

Comments are Closed