Main Menu

কানাইঘাটে ১৫ দিন ধরে যুবক নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগা বাড়ি থেকে অলিউর রহমান (২৯) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।

উপজেলার ঝিংগা বাড়ি পাত্রমাটি গ্রামের বাসিন্দা মরহুম খলিলুর রহমানের ছেলে অলিউর রহমানকে গত মঙ্গলবার (৩১ আগস্ট) বিকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে তার পরিবার কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৫১৫, তারিখ ১২/৯/২০২১ইং) করেছে।

অলিউর রহমানের মামা আলা উদ্দিন জানান, গত মঙ্গলবার (৩১ আগস্ট) থেকে অলিউর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে ওইদিন লাল টি শার্ট ও বাদামি রংগের প্যান্ট পরিধান করে বাড়ি থেকে চারখাই হয়ে সিলেটের উদ্দেশ্য বের হয়ে আজও বাড়ি ফেরেনি। সাথে কোনো মোবাইল না থাকায় যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মেলছে না তার।

পরিচিত ও স্বজনদের বাড়িতে খোঁজ-খবর নিয়ে তার সন্ধান না পেয়ে পুরো পরিবার দু:শ্চিন্তায় আছে বলেও জানান তিনি।

কেউ তার তার সন্ধান পেলে 01718601321 মোবাইল নাম্বারে যোগাযোগের অনুরোধ করেছে তার পরিবার।

Share





Related News

Comments are Closed