Main Menu

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত ১

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত বাবুল মিয়া (৩০) পালেরচক গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।

গত রবিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের আশুগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটেছে।

হামলায় গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত বাবুল মিয়া মামলার এজাহারে উল্লেখ করেন, অভিযুক্তরা প্রভাবশালী দাঙ্গাবাজ সন্ত্রাসী ও খারাপ উশৃংখল প্রকৃতির লোক। বাদীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এর জের ধরে গত রবিবার রাতে বাদীর উপরে দেশীয় অস্ত্র- শস্ত্র নিয়ে আশুগঞ্জ বাজারে নুরুল হকের চায়ের স্টলের সামনে অভিযুক্তরা তাকে দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে আঘাত করে। এতে বাদী গুরুতর আহত হন। তিনি আরও উল্লেখ করেন, এ ঘটনায় মামলা মোকদ্দমা করলে তাকে খুন করবে বলে হুমকি দিয়ে যায়।

আহত বাবুল মিয়া বলেন, কিছু দিন আগে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এর জের ধরে আমার উপরে ক্ষিপ্ত হয়ে হাসিম, ইসলাম, কাদির হঠাৎ করে আমার উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় আমার ফেটে যাওয়া মাথায় ৬টি সেলাই দিয়েছেন ডাক্তাররা। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত রয়েছে।

এঘটনায় আহত বাবুল মিয়া বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৮, তাং-১৩/০৯/২০২১ ইং।

মামলার অভিযুক্তরা হলেন, পালেরচক গ্রামের মৃত হাছন আলীর ছেলে হাসিম মিয়া (৪০) ও আবরুছ মিয়ার ছেলে ইসলাম মিয়া (৩৫) ও রুস্তম মিয়ার ছেলে কাদির মিয়া (৪০)।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed