শ্রেণিকক্ষ থেকে প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সাকাল ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম নজরুল ইসলাম (৫২)। তিনি ওই গ্রামের সালাউদ্দিন মাস্টারের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, সকালে শিক্ষার্থীরা স্কুলে গিয়ে শ্রেণি কক্ষে প্রধান শিক্ষক নজরুল ইসলামের মরদেহ রশিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, ভেতর থেকে ওই কক্ষের দরজা বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed