হল ভাড়া ও পরিবহন ফি মওকুফ করলো শাবি
শাবি সংবাদদাতা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হল ভাড়া ও পরিবহন ফি মওকুফ করেছে প্রশাসন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) হল খোলা ও হল ভাড়া সংক্রান্ত বিষয়ে আলাপকালে এ কথা জানান তিনি।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হল ভাড়া ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের সুবিধার্থে অন্যান্য ফি তাদের সুবিধামতো সময়ে পরিশোধ করার সুযোগ রয়েছে। এই সকল ফি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ত্যাগ করার পূর্বেও পরিশোধ করতে পারবে।
তিনি বলেন, এবার অনেক শিক্ষার্থী কোন ধরনের ফি পরিশোধ করা ছাড়াই পরীক্ষা দিতে পেরেছে। আমরা চাই না কোন শিক্ষার্থীর উপর অতিরিক্ত কোন মানসিক চাপ পড়ুক। তারা যখন পারে তখন সেটা পরিশোধ করবে। আমরা করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের ও সকলের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed