ধোপাগুলে যৌন নিপীড়ন ও হুমকির অভিযোগে গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানা এলাকায় যৌন নিপীড়ন ও হুমকি প্রদানের অভিযোগে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ধোপাগুল এলাকার খালেক মিয়ার কলোনীর বর্তমান বাসিন্দা ও মৌলভীবাজার সদর উপজেলার মশকান্দি গ্রামের মৃত জবাদ উল্যার পুত্র আব্দুল্লাহ মিয়া (৩৫) এবং ধোপাগুলের পলাশ কলোনীর বাসিন্দা ও গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের আকরাম আলীর পুত্র বদরুল ইসলাম (৩০)।
এসএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ধোপাগুল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed