করোনায় সিলেটে চব্বিশ ঘন্টায় মৃত্যু ১, শনাক্ত ৬৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩০।
এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬৩ জনের দেহে। আর এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৯৮৯ জন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯১৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৩ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ৬৩ জনের মধ্যে ৪২ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৩, হবিগঞ্জের ৮ এবং মৌলভীবাজার জেলার ১০ জন রয়েছেন।
এপর্যন্ত বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁগড়য়েছে ৫৩ হাজার ৯৮৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ২৫৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২০০ জন, হবিগঞ্জে ৬ হাজার ৫৭৪ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৯৬২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ২০০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৬৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৩৯ জন, ২ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার ৯১ জন রয়েছেন। বিভাগে সবমিলিয়ে সুস্থ হয়ে ওঠেছেন ৪৬ হাজার ৫৮১ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১৩০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৩৯ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে ১৪৪ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Related News
কুমিল্লায় নিখোঁজ হওয়া ৪ মেয়ে শিক্ষার্থী হবিগঞ্জ থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার মেয়ে শিক্ষার্থীকে হবিগঞ্জের একটি মাজার এলাকাRead More
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহতRead More



Comments are Closed