Main Menu

হাফিজুলকে বাঁচাতে এগিয়ে আসছেন হৃদয়বানরা

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বুকভরা আশা-ভালবাসা আর স্বপ্ন নিয়ে ছিলো হাফিজুল ইসলামের ছোট্ট একটি সংসার। স্ত্রী আর দুটি অবুঝ সন্তান নিয়ে সেই ছোট্ট কুঠিরে ছিলো যেন স্বর্গের সুখ। সেই সুখ যেন সইলনা হাফিজুল ইসলামের কপালে। সন্তান স্বজনদের ঝলমলে আলোকময় মুখগুলো যেন মুহুর্তে হয়ে গেলো বিভিষিকাময়। অবিশ্বাস্য-অকল্পনীয় এক ঘাতক ব্যাধী নীরবে নিভৃতে হানা দিয়েছে টগবগে উদ্যমী প্রাণচঞ্চল হাফিজুল ইসলামের দেহের ভেতরে। দুরারোগ্য ব্যধী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন নিতান্ত অসহায় পরিবারের কর্মঠ, নিষ্ঠাবান ও নীতিবান যুবক। এ অবস্থায় প্রয়োজন তার যথাযথ চিকিৎসা। চিকিৎসকরা বলেছেন হাফিজুলের চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। যত দ্রুত সম্ভব তার চিকিৎসা শুরু করা প্রয়োজন।

Manual3 Ad Code

কিন্তু চিকিৎসার ব্যয়ভার বহনে সামর্থহীন হাফিজুলের পরিবার। নগরীর শিবগঞ্জে ভাড়া বাসায় থেকে সংসারের ব্যয়ভার মেটানোই দুস্কর। সেখানে ব্যয়বহুল এই চিকিৎসা করানো তার পক্ষে আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কি? চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যত দ্রæত তার চিকিৎসা করানো যায়, ততই মঙ্গল।

Manual4 Ad Code

তার এই দু:সময়ে প্রথমেই পাশে দাঁড়িয়েছেন শ্যামল সিলেটের সাবেক ও বর্তমান সাংবাদিকরা। চিকিৎসার জন্য বিস্তর অর্থ যোগাতে প্রাণান্তর চেষ্টায় আছেন তারা। হাফিজুলের স্ত্রীর নামে ব্যাংক হিসাব খুলে অর্থ তহবিল গঠনের মাধ্যমে তারাও হৃদয়বানদের এগিয়ে আসার আর্তি জানাচ্ছেন।

এই দুর্দিনে হাফিজুলের চিকিৎসা সহয়তায় বিবেকবানদের অনেকে হাত বাড়িয়ে দিতে শুরু করেছেন। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য-হাফিজুলের বেলায় আবারো সত্য হোক সবার প্রচেষ্টা। সবার প্রচেষ্টায় বেঁচে থাকুক একটি প্রাণ। স্ত্রী ফিরে পাক তার প্রিয় মানুষটি। অবুঝ সন্তানদের মাথার উপর ছায়া হয়ে থাকুক তাদের বটবৃক্ষ পিতা। দেশে-বিদেশে অবস্থানরত হৃদয়বান ব্যক্তিদের সবাই এগিয়ে আসলে তরুণ হাফিজুলের চিকিৎসা করানো অসম্ভব নয়।

আমাদের বিশ্বাস বিন্দু বিন্দু জলকনাতে গড়ে উঠবে সাগর মহাসাগর। হাতে হাত মিলিয়ে গঠুক বিশাল বন্ধন। যে বন্ধন তথা সম্মিলিত প্রচেষ্টায় অসাধ্য সাধন হোক হাফিজুলের বেলায়। মহৎ মানুষের হৃদয়ের সম্মিলিত শক্তি এখন হাফিজুল পরিবারের একমাত্র ভরসা। হাফিজুলের সুস্থতার উপর নির্ভর করছে তার স্ত্রী-সন্তানদের মুখের হাসি। হুদয়বানদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগীতায় একটি প্রাণ বাঁচিয়ে আরো তিনটি মুখে হাসি ফুটাতে পারে। সন্তানদের জন্য হলেও হাফিজুলের জন্য সকলের সাহায্যের হাত প্রসারিত হোক। সুস্থ হয়ে উঠুক একজন হাফিজুল।

Manual2 Ad Code

হাফিজুলের চিকিৎসা সহায়তায় ইতোমধ্যে একটি তহবিল গঠন করেছেন তার সহকর্মীরা। হাফিজুলের স্ত্রী শিউলী বেগমের পূবালী ব্যাংক সিলেটের শিবগঞ্জ শাখায় একটি সঞ্চয়ী হিসাবও খোলা হয়েছে। যার একাউন্ট নম্বর-৪৯৬৯১০১০০১৪৯৯। এছাড়া হাফিজুলের বিকাশ নাম্বারেও (০১৭১২৪০৩৫৩৩) সহযোগিতা পাঠানো যাবে। যার যার সামর্থ্য অনুযায়ী চিকিৎসা সহায়তায় এগিয়ে এলে জীবন যুদ্ধের লড়াইয়ের সাহস পাবেন হাফিজুল। ইতোমধ্যে তরুণ সংবাদপত্রকর্মী হাফিজুলের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।

১২ সেপ্টেম্বর পর্যন্ত তার সহায়তা তহবিলে জমা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৩৬৮টাকা।
নগদ অর্থদিয়ে তার চিকিৎসা সহায়তায় যারা পাশে দাঁড়িয়েছেন তাঁরা হলেন-
শ্যামল সিলেট’র সম্পাদকমন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ১০০০০ টাকা, বাংলাভিউ টিভির সম্পাদক শাহ দিদার আলম নবেল ১০০০০ টাকা, মানবজমিন ও ইটিভির ব্যুরো প্রধান ওয়েছ খছরু ৫০০০ টাকা, প্রথম আলোর ব্যুরো প্রধান উজ্জল মেহদী ৫০০০ টাকা, সমকালের ব্যুরো প্রধান চয়ন চৌধুরী ৩০০০ টাকা, সময়ের আলোর ব্যুরো প্রধান মনোয়ার জাহান চৌধুরী ২০০০ টাকা, উত্তরপূর্ব পরিবারের পক্ষ থেকে বার্তা ফখরুল ইসলাম ৫০০০ টাকা, বনিক বার্তার নিজস্ব প্রতিবেদক দেবাশীষ দেবু ২০০০ টাকা,
একাত্তরের কথার মফস্বল সম্পাদক আনন্দ সরকার ২০০০ টাকা, শ্যামল সিলেট’র প্রধান প্রতিবেদক মো. নাসির উদ্দিন ২০০০ টাকা, সিনিয়র আলোকচিত্র সাংবাদিক আবু বকর ১০০০ টাকা, নবীগঞ্জ প্রতিনিধি সলিল বরণ দাস ৫০০ টাকা, দক্ষিণ সুরমার দেওয়ান নিজাম খান ১০০০ টাকা, নগরীর লামাপাড়ার সৈয়দ মিনহাজ উদ্দিন মুসা ৫০০ টাকা, বালাগঞ্জের মামুনুর রশিদ সোহেল ১০০০ টাকা, রায়হাদ বকস্ ও মোস্তফা কামাল ফরহাদ ৫০০ টাকা,
সিলেট রেডক্রিসেন্ট সেক্রেটারি আব্দুর রহমান জামিল ৫০০০ টাকা, হবিগঞ্জ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক ৪০০০ টাকা, নগরীর শিবগঞ্জ খরাদিপাড়ার একরাম হোসেন ৫০০০ টাকা,
বালাগঞ্জের খলিলুর রহমান ১০০০ টাকা, গ্যাস ফিল্ডের পরিচালক সৈয়দ আখতার হোসেন পিয়ার ১০০০ টাকা, নাম প্রকাশে অনিচ্ছুক নগরীর রায়নগরের বাসিন্দা ২০০০ টাকা,
শ্যামল সিলেট’র সাবেক সাংবাদিক নামজুল আলবাব অপু ও সেলিনা তুলি ৫২২১৮ টাকা,
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য প্রবাসী নারী ২০০০ টাকা, শ্যামল সিলেট’র আলোচিত্র সাংবাদিক আজমল আলী ১০০০ টাকা, নগরীর ভাতালিয়ার সালেহ আহমদ ৫০০ টাকা,
বিয়ানীবাজারের নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি ১৫০ টাকা।

Manual5 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code