Main Menu

ফের বিয়ে করেছেন মাহিয়া মাহি!

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক: যা রটে, তা কিছুটা হলেও বটে- কথাটি আবার সত্যি প্রমাণ হলো। ঢালিউড চিত্রনায়িকা মাহিয়া মাহির বিয়ের গুঞ্জন সত্যি হয়েছে। নিজের ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করেছেন এ নায়িকা।

Manual5 Ad Code

কথা ছিল, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন মাহিয়া মাহি। গত ৬ সেপ্টেম্বর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছিলেন তিনি। এরপর থেকেই আলোচনায় মাহি। ছড়িয়ে পড়ে তার বিয়ের খবর। মাহি সারপ্রাইজ দেওয়ার আগেই এক কান, দুই কান করে রটিয়ে যায় বিষয়টি।

তবুও অনেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিলেন। এবার সে ঘোষণা দিয়েছেন মাহিয়া মাহি। নিজের ফেসুবকে বিয়ের ছবি শেয়ার করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো।’

মাহি বলেন, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।’

খোঁজ নিয়ে জানা গেছে, রাকিব সরকার নামের একজনকে বিয়ে করেছেন মাহি। তিনি ব্যবসায়ী ও গাজীপুরে রাজনীতির সঙ্গে জড়িত। রাকিবের সঙ্গে পরিচয়ের পর থেকেই একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন মাহি। রাকিবের ফেসবুকে একাধিক ছবি দেখা গেছে মাহির সঙ্গে।

Manual7 Ad Code

এদিকে বিয়ের খবরে বিচলিত নন মাহির সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপু। শুভেচ্ছা জানিয়েছেন তিনি মাহিকে। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে অপু বলেন, ‘উনারা ভালো থাকুক। এটাই আমি চাই। আমার দোয়া ও শুভেচ্ছা থাকল উনাদের জন্য। তাদের নতুন জীবনের জন্য শুভকামনা। আর আমি এ বিষয়ে কথা বলতে রাজি না। আমি সাধারণ মানুষ, ঝামেলার মধ্যে যেতে চাই না।’

এর আগে এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি অস্বীকার করেছিলেন মাহি। রাকিবকে ‘ভালো বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বিয়ে হয়নি, আমরা বন্ধু। শুধু বন্ধু নই, আমরা অনেক অনেক ভালো বন্ধু।’

Manual7 Ad Code

বিয়ের খবর প্রসঙ্গে রোববার (১২ সেপ্টেম্বর) জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি মাহিয়া মাহি। তিনি বলেছিলেন, ‘বিয়ে নাকি সুন্নতে খতনা সেটা কালই (১৩ সেপ্টেম্বর) বুঝতে পারবেন। একটা দিন অপেক্ষা করুন। আমি আজকে অনেক ব্যস্ত।’

মাহির নতুন বিয়ের গুঞ্জন শুরু হয় ১১ জুন। সে দিন নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন মাহিয়া মাহি। ছবিতে মেহেদি রাঙা হাত, নাকফুল আর কাতান শাড়িতে দেখা গেছে তাকে। ওই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি তোমাকে গান, সিনেমা, সব জায়গায় অনুভব করতে পারি। আলহামদুলিল্লাহ।’

Manual7 Ad Code

এই পোস্টে রাকিব সরকার মন্তব্য করেছেন, ‘কে তুমি?’ উত্তরে মাহি লিখেছেন, ‘বউ’।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code