জকিগঞ্জে ৩১১৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ থেকে ৩ হাজার ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল আজিজ (৫৮) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি উপজেলার জামডহর এলাকার মৃত বাতির আলীর ছেলে।
রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে ল্যাব-৯ সিলেটে মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ১১ টা ৪০ মিনিটের দিকে জকিগঞ্জের জামডহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে জকিগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed