Main Menu

বিডি সানলাইফ সিকিউরিটিজ সিলেট শাখার উদ্বোধন

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আলহারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানীর চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) সিআইপি বলেছেন, শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বিনিযোগকারীদের যাতে সুস্পষ্ট ধারণা থাকে এবং তারা ঝুঁকি এড়িয়ে চলতে পারে সে ব্যাপারে শেয়ার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্টানকে নজর রাখতে হবে।

বিনিয়োগকারীরা শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং তাদের বিনিয়োগ সুরক্ষিত থাকে এ ব্যাপারে ব্রোকার হাউস পরিচালনাকারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Manual2 Ad Code

ঢাকা ষ্টক এক্সচেঞ্জ এর শেয়ার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্টান বিডি সানলাইফ সিকিউরিটিজ সিলেট শাখার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

Manual8 Ad Code

১২ সেপ্টেম্বর দুপুরে নগরের পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ সিম্পনি হাইটসের ৯ম তলায় ঢাকা ষ্টক এক্সচেঞ্জ এর শেয়ার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্টান বিডি সানলাইফ সিকিউরিটিজ সিলেট শাখার উদ্বোধনী অনুষ্টান অনুষ্টিত হয়।

Manual8 Ad Code

বিডি সানলাইফ সিকিউরিটিজ সিলেট শাখার এভিপি এবং ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল জলিল মাসুমের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বারাকা পাওয়ার লি: পরিচালক ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, বারাকা পাওয়ার লি: এমডি গোলাম রাব্বানী চৌধুরী, এনআরবি ব্যাংকের পরিচালক মো: দুলাল আহমদ ।

এসময় ঢাকা থেকে ভার্চূয়ালী উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য দেন বিডি সানলাইফ সিকিউরিটিজ এর চেয়ারম্যান জাহিদ মালিক ও এমডি রাহাত মালিক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লংকা বাংলা সিকিউরিটিজ এর হেড অফ সিলেট ব্রাঞ্চ মো: শামসুদ্দিন, এনআরবি ব্যাংকের ম্যানেজারা প্রশান্ত কুমার সিনহাও পিযুষ কুমার সরকার, বিডি সানলাইফ সিকিউরিটিজ সিলেট শাখার এভিপি এবং ম্যানেজার অপারেশন মো: নজরুল হোসেইন খান মুন্না প্রমূখ। ফিতা কেটে উদ্বোধনের পর কেক কাটা হয় পরে মোনাজাত পরিচালনা করেন অনুষ্টানের প্রধান অতিথি আলহারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানীর চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) সিআইপি।

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) আরো বলেন আমাদের শেয়ারবাজার সম্প্রসারিত হচ্ছে আরো নতুন নতুন দেশী বিদেশী কোম্পানি আসার সম্ভাবনা রয়েছে এই প্রেক্ষাপটে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এ ব্যাপারে ব্রোকার হাউসের পরিচালকরা নিজেরা যেমন দক্ষতা অর্জন করবেন পাশাপাশিবিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগীতা করবেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code