নেত্রকোণায় শিম ক্ষেত কেটে ফেলার অভিযোগ
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বাশাটি গ্রামের রাজ আলী শিম ক্ষেত কেটে ফেলার অভিযোগ উঠেছে।
গত সোমবার (৬ সেপ্টেম্বর) কতিপয় দুষ্কৃতিকারী শিম কেটে ফেলার অভিযোগ পাওয়া যায়।
জানা যায়, সদর উপজেলার বাশাটি গ্রামের মাহাবুবুর রহমান পিতাঃ আব্দুর রাশিদ, নুরুল ইসলাম পিতা মৃত আমির উদ্দিন ও আব্দুর রাশিদ পিতা মৃত আব্দুল আজিজ তাদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জের ধরে রাতের আঁধারে শিম বাগানটি কেটে ফেলে।
পরে গত মঙ্গলবার রাজ আলী বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ পাইনি, পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed