৮০ হাজার টাকা বেতনে ওয়ার্ল্ড ভিশনে চাকরি
ওয়েব ডেস্ক : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম- উপজেলা কো-অর্ডিনেটর
কাজের ধরন- পূর্ণকালীন
কর্মস্থল- শ্রীবরদী, শেরপুর
আবেদন যোগ্যতা
১। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস।
২। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩। প্রোগ্রাম ম্যানেজার/ প্রজেক্ট কোঅর্ডিনেটর ও সুপারভিশন কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
৪। বয়সসীমা কমপক্ষে ৪০ বছর।
৫। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
৬। যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
৭। অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। বেতন হবে ৭০ থেকে ৮০ হাজার টাকা। এছাড়া, কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ, ১৫ সেপ্টেম্বর, ২০২১।
Related News
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের ওয়ার্ক পারমিটে বড় পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের চাকরি হারানোর পর নতুন কর্মসংস্থান খোঁজা কিংবা দেশটিতেRead More
ডেনমার্কে কাজের সুযোগ বাড়ছে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশের মাটিতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক দক্ষ পেশাদারদের জন্য দারুণ সুখবর দিচ্ছে ডেনমার্ক।Read More



Comments are Closed