পুলিশে চাকরি
ওয়েব ডেস্ক: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
পুলিশের ওয়েবসাইট থেকে জানা গেছে, প্রাথমিকভাবে জেলাভিত্তিক মোট তিন হাজার শূন্য পদে কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৫৫০ জন পুরুষ ও ৪৫০ জন নারী কনস্টেবল।
পুলিশ সদর দপ্তর জানায়, ঢাকা জেলায় সর্বোচ্চ ২৫১ জন ও বান্দরবান জেলায় সর্বনিম্ন ৮ জন নিয়োগ দেয়া হবে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা গেছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে ন্যূনতম এসএসসি পাস করা বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশি যেকোনো নারী ও পুরুষ আবেদন করতে পারবেন। তবে ২০২০ সালের ২৫ মার্চ যারা বয়স সীমার মধ্যে পৌঁছেছেন তারাও এবার সুযোগ পাচ্ছেন আবেদনের। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটা অনুসরণ করা হবে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে ১০টা থেকে চলতি বছরের ৭ অক্টোবর বিকেল ৫টার মধ্যে আবেদন করা যাবে। police.teletalk.com.bd এ লগইন করে আবেদন করা যাবে। মাত্র ৩০ টাকা (অফেরতযোগ্য) খরচে এই নিয়োগে আবেদনের সুযোগ মিলছে।
আবেদনের যোগ্যতায় জিপিএ-৫ এরমধ্যে কমপক্ষে ২.৫ থাকতে হবে। হতে হবে বাংলাদেশি। তবে বিবাহিত বা তালাকপ্রাপ্ত কেউ এতে আবেদন করতে পারবেন না।
এবার নিয়োগের ক্ষেত্রে উচ্চতা ও বুকের মাপে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পুরুষদের কনস্টেবল হওয়ার জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি থাকতে হবে। আর নারীদের জন্য ৫ ফুট ২ ইঞ্চির স্থলে ৫ ফুট ৪ ইঞ্চি করা হয়েছে।
Related News
লন্ডনে অনুষ্ঠিত হলো ‘লন্ডন ট্রেডার শো ২০২৬’
নিজস্ব প্রতিবেদক, লন্ডন থেকে: যুক্তরাজ্যের লন্ডনে শুক্রবার, ৩০ অক্টোবর, লিওনার্দো রয়্যাল হোটেল, টাওয়ার ব্রিজে অনুষ্ঠিতRead More
সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ডিপ্লোমা ইন রেনাল নার্সিং কোর্স ও নার্সদের জন্যRead More



Comments are Closed