ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- ময়নামতি ইউনিয়নের ডাকলাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রিকশাচালক ইসমাইল হোসেন সাগর (৩০), মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার দক্ষিণবাগ গুচ্ছগ্রামের রজব আলীর ছেলে ইউসুফ (২৭) এবং সাহাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুল আহাদ (২৯)।
শনিবার (১১ সেপেটম্বর) সকাল ৬টার দিকে বুরিচং উপজেলার ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকালে সিলেট থেকে পাথরবাহী ট্রাকটি কুমিল্লার শহরের দিকে যাচ্ছিল। পথে বুরিচং উপজেলার ময়নামতি নামক স্থানে পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশার পাশে দাঁড়িয়ে ভাড়া পরিশোধ করতে থাকা দুই যাত্রী ও চালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed