Main Menu

সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৬৭

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে করোনা শনাক্তের হার ৭ শতাংশের নিচে নেমে এসেছে। যা গত প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭ জন। আর মারা গেছেন মাত্র ১ জন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে ১০৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৭ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। সংক্রমণের হার ৬.৩৮ ভাগ।

নতুন রোগীদের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৪০ জন। সুনামগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ১৯ জন ও হবিগঞ্জে ৩ জন করোনা রোগী মিলেছে।

এ নিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৮২৪ জন। এর মধ্যে সিলেটে শনাক্ত রোগীর সংখ্যা ৩৩ হাজার ১৩৭ জন। এছাড়া সুনামগঞ্জের ৬১৮৯ জন, মৌলভীবাজারের ৭৯৪০ জন ও হবিগঞ্জের ৬৫৫৮ জন রয়েছেন।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে করোনায় মৃত্যু হয়েছে সিলেট জেলার একজনের। সবমিলিয়ে মৃতের সংখ্যা এখন ১১ হাজার ২২ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৯৩১ জন। আর সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন আরো ১২০ জন। তাদের নিয়ে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ১৫৬ জনে।

Share





Related News

Comments are Closed