Main Menu

রুবেল ও সাজ্জাদের বাসায় হামলা, ছাত্রদলের নিন্দা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রুবেল নূর ও জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ নূরের বাসায় হামলার নিন্দা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম উক্ত নিন্দা জানান।

উল্লেখ্য, গত ৩১শে আগষ্ট মঙ্গলবার রাত ৯ টার দিকে একদল লোক জয়বাংলা শ্লোগান দিয়ে দেশীয় অস্ত্র হাতে নিয়ে সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রুবেল নূর ও তার ভাই জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ নূরের বাসায় হামলা চালায়। বাসার গেইট তালাবদ্ধ থাকায় দেওয়াল টপকে কয়েকজন ভিতরে ঢুকে পড়ে এবং বাসার ভিতরের দরজা ভাঙ্গার চেষ্টা করে। এ সময় রুবেল নূর ও তার ভাই সাজ্জাদ নূর পিছনের দরজা দিয়ে পালিয়ে আত্মরক্ষা করেন। মিছিলকারীদের ছুরা পাইপের আঘাতে আরিফুর রহমান নামে একজন আহত হয় এবং তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Share





Related News

Comments are Closed