বিদিশা এরশাদ সিলেট আসছেন শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পার্টি পুনর্গঠনে পাটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ ঘোষিত জাতীয় পাটির কো-চেয়ারম্যান বিদিশা এরশাদ সিলেট আসছেন শনিবার।
জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট সুয়েব আহমদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে বিদিশা এরশাদ বিভাগীয় শহর সফরের সিদ্ধান্ত নিয়েছেন। সিলেট থেকেই শুরু হচ্ছে তাঁর বিভাগীয় পর্যায়ের কার্যক্রম। এর ধারাবাহিকতায় শনিবার (১১ সেপ্টেম্বর) সিলেট সফরে আসছেন বিদিশা।
ওই দিন বেলা ১২টা ২০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের গেইটে তাঁকে অভ্যর্থনা জানাবেন দলীয় নেতাকর্মীরা। পরে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। সেখানে যোহরের নামাজ আদায় ও শিরনী ব্তিরণ শেষে দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে মধ্যাহ্নভোজ ও কিছু সময় বিশ্রাম নেবেন। ঐদিন বাদ আসর হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত ও শিরনী ব্তিরণ করা হবে। রাত ৮টা ২০ মিনিটে বিমানযোগে তিনি ঢাকায় ফিরবেন।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed