ছাত্রদলের সাবেক সভাপতি রাজীবসহ ৪জন কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন- ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুর রহমান, রফিকুল ইসলাম ও আশরাফুল ইসলাম।
এদিন তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার ঘটনায় ধানমন্ডি থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের তিনদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে ধানমন্ডি লেক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাদের আটক করে পুলিশ। আটকের সময় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার ঘটনায় ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী অভিযোগ করেন, বুধবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর রাইফেল স্কয়ারের সামনে থেকে রাজীবসহ চারজনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দেওয়া সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যাওয়া হয়।
Related News
স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রী রেহানা বেগম (৩৮) এরRead More
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More



Comments are Closed