সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নির্মাণ কাজ শুরু শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নির্মাণ কাজ ১০ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১১টায় শুরু হবে। এ উপলক্ষে হাসপাতাল নির্মাণের স্থান সিলেট শহরতলীর ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাজির গাঁওয়ে সকাল সাড়ে ১১টায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৭ জানুয়ারি সিলেট শহরতলীর ৬ নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাজির গাঁও এলাকায় প্রায় আড়াই বিঘা জায়গার উপর ১০০ কোটি টাকা ব্যয়ে ১০ তলা বিশিষ্ট ১১০ শয্যার সিলেটের কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। – বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed