জামিনে মুক্ত ছাতক পৌরসভার কাউন্সিলর তাপস চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: নৌ পুলিশের মামলায় গ্রেফতার ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ডের টানা ৫ বারের নির্বাচিত কাউন্সিলর, প্যানেল মেয়র তাপস চৌধুরীসহ ৫ জন জামিনে মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সুনামগঞ্জ আদালত থেকে তারা জামিন লাভ করেন।
জামিনপ্রাপ্তরা হলেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদমান মাহমুদ সানি, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন, উপজেলা যুবলীগ নেতা কুহিন চৌধুরী ও ব্যবসায়ী বুলবুল আহমদ।
জামিনে মুক্তিলাভের সময় তাপস চৌধুরীকে জেল গেটে স্বাগত জানানো হয়। পরে জেল গেট থেকে গাড়ি বহরের মাধ্যমে তাদের ছাতক শহরে নিয়ে আসা হয়।
এর আগে গোবিন্দগঞ্জ এলাকার আওয়ামীলীগ নেতা মখলিছুর রহমানের বাড়িতে অবস্থানরত মুহিবুর রহমান মানিক এমপির সাথে তারা সাক্ষাত করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জামিনে মুক্ত প্যানেল মেয়র তাপস চৌধুরী জানান, ‘নৌ-পুলিশের মামলায় ষড়যন্ত্রমূলকভাবে তিনি সহ ব্যবসায়ীদের নাম জড়ানো হয়েছে। তবে সত্যের জয় বিলম্বিত হলেও সু-নিশ্চিত।’
ঢাকায় র্যাব-৯ এর হাতে গ্রেফতার হয়ে দীর্ঘ প্রায় দেড়মাস কারাভোগের পর জামিনে মুক্ত হন তারা। গত ৪ জুলাই ছাতকের চেলা নদীতে বালু শ্রমিকদের হামলায় নৌ পুলিশের পুলিশ পরিদর্শকসহ ৫ সদস্য আহত হয়। এ ঘটনায় নৌ-পুলিশের এসআই হাবিবুর রহমান বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে ছাতক থানায় একটি মামলা (নং-০৩) করেন। বর্তমানে এ মামলার সকলই আসামীই জামিনে মুক্ত রয়েছেন।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed