ডায়াবেটিস সেবা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩২তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য প্রদানকালে সমিতির কার্যকরি কমিটির সদস্য জামিল আহমদ চৌধুরী বলেন ডায়াবেটিস এমন একটি রোগ যা শরীরে বহু বছর থাকলেও বুঝা যায় না; কিন্তু তা দেহের স্তরে স্তরে আক্রমন করে শরীরকে নষ্ট করার কাজে নীরবে রত থাকে। ফলে মানুষ নানান রোগে আক্রান্ত হয়। আমরা যদি রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি তা হলে যেকোন রোগকে প্রতিহত করা কোন ব্যাপারই নয়। রক্তে সুগারের পরিমান বেড়ে যাওয়া মানেই ডায়াবেটিস। নিয়ম-শৃংখলা মাফিক জীবন যাপন, পরিমিত আহার গ্রহণ, নিয়মিত ব্যায়াম করন অর্থাৎ যেভাবেই হোক রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখা। রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন।
সোমবার দুপুরে সিলেট ডায়াবেটিক সমিতির সভাকক্ষে সমিতির পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে, সিলেট ডায়াবেটিক হাসপাতালের অফিস সহকারী মো: লিয়াকত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা মো: নুরুল কামাল।
স্বাগত বক্তব্যে হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেডেন্ট ডা. ললিত মোহন নাথ হাসপাতালে আগত রোগীদের পরিসংখ্যান তুলে ধরে বলেন, যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা আতংকিত হবেন না, কারণ ডায়াবেটিস কোন ছোঁয়াচে বা মহামারী রোগ নয়, নিয়মশৃংখলা মেনে, নিয়মিত ব্যায়াম ও ওষুধের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে আজীবন সুস্থ্য জীবন যাপন সম্ভব।
সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ তাৎপর্যপূর্ণ বক্তব্যে, ডায়াবেটিস রোগ থেকে বাঁচতে ও তা প্রতিহত করতে ডাঃ ইব্রাহিমের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিলেট ডায়াবেটিক হাসপাতাল প্রদত্ত চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য সকল ডায়াবেটিক রোগীদের প্রতি আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির কার্যকমিটির সদস্য এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন এডভোকেট। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে হাসপাতালের ডাক্তারবৃন্দ, কর্মকর্তা-কার্মচারী, আগত রোগীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ডাঃ ইব্রাহিম সহ এ যাবৎকাল এ সমিতির প্রয়াত সকলের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা মো: নুরুল কামাল।
এছাড়াও ডায়াবেটিক সেবা দিবসের কর্মসূচী হিসেবে সকাল ১০টা থেকে হাসপাতাল প্রাঙ্গণে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস সনাক্ত করা হয়। জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩২তম মৃত্যু বার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতি কর্তৃক আয়োজিত বিনামূল্যে ডায়াবেটিক সনাক্তকরণ কর্মসূচী উদ্বোধন করেন কার্যকরি কমিটির সদস্য মুজিবুর রহমান শওকত। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত) ডাঃ ললিত মোহন নাথ সহ সমিতি ও হাসপাতালের কর্মচারীবৃন্দ।
Related News
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র্যালী
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয়Read More
জুলাই শহীদ দিবসে সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে জুলাই শহীদ দিবস উপলক্ষেRead More



Comments are Closed