Main Menu

নেত্রকোণায় পিকআপ চাপায় কিশোর নিহত

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাসেল নামের এক কিশোর নিহত হয়েছে।

আজ সোমবার দুপুরে একটি পিকআপ মদনের দিকে যাচ্ছিল। পরে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিকাটা নামক স্থানে একটি গাছে ধাক্কা দেয়। এ সময় গাছের নিচে বসে থাকা রাসেল নামের এক কিশোরকে চাপা দেয় গাড়িটি। এতে রাসেল ঘটনাস্থলেই মারা যায়।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল বলেন, ছেলেটি ঘটনাস্থলেই মারা যায়। তবে ড্রাইভারকে আটক করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed