কমলগঞ্জ মাছের পোনা অবমুক্ত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি ” এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন প্রজাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় কমলগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেগম সুমাইয়া আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল প্রমুখ।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed