Main Menu

বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃত্যু আরও কমেছে

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যু। তবে স্বস্থির বিষয় হচ্ছে, গত দুই দিনে আক্রান্ত ও মৃত্যু নিম্নমুখী।

Manual5 Ad Code

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা আরও কমেছে। এ সময় মারা গেছেন আরও ৬ হাজার ৬০৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৬৪৪ জন।

এর আগের দিন রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিলেন ৭ হাজার ৭১৭ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৭৭ হাজার ১৫০ জন।

Manual3 Ad Code

এর আগের দিন শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিলেন আরও ১০ হাজার ৮০৬ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৬ লাখ ৮৬ হাজার ৩৮২ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪৫ লাখ ৮১ হাজার ২৭৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ৪০৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৮০ লাখ ৬ হাজার ৮২০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৮ লাখ ৫ হাজার ২৫৯ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৬ হাজার ২১৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ১৩৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪০ হাজার ৭৮৫ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৮ লাখ ৯০ হাজার ৭৭৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৩ হাজার ৬২৮ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ১২ হাজার ৬৯৯ জন। মারা গেছেন এক লাখ ৮৭ হাজার ২০০ জন।

Manual4 Ad Code

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬৯ লাখ ৭৮ হাজার ১২৬ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৩ হাজার ২২৯ জন।

আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, ইরান নবম এবং কলম্বিয়া দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ২৮তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Manual7 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code