ভাটেরায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত ট্রেনের সাথে একটি মাইক্রোবাসের (নোহা) সংঘর্ষে শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ জনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও শিশু রয়েছে। তবে তাৎক্ষনিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় কিছু সময় রেল যোগাযোগ বন্ধ থাকলেও ফের সচল হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ।
তিনি বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসছিলো পারাবত এক্সপ্রেস। কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর বাস্ট্যান্ডের কাছে রেলটি পৌঁছালে একইসময়ে রেল ক্রসিংয়ে উঠে যায় নোহা গাড়িটি। তখন দ্রুত গতির পারাবত নোহা গাড়িটিকে ধাক্কা দিয়ে টেনে অন্তত অর্ধেক কিলোমিটার নিয়ে যায়। এ ঘটনায় কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও দেড়টার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে।
রেল ক্রসিংয়ে সিগনাল ছিলো কি না জানতে চাইলে কুলাউড়া থানার ওসি বলেন, এটি অরক্ষিত রেল ক্রসিং। এলাকাবাসী নিজেদের সুবিধায় নিজে নিজে তৈরি করেছেন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed